শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১৭:০৭
অ- অ+

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছেন দলটির নেতাকর্মীরা। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আবদুল জলিলের নেতৃত্বে আয়োজিত মিছিলে দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। সকাল ৬টা থেকে প্রায় ২৫ মিনিট ধরে চলা এ কর্মসূচির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরের কুয়াশাচ্ছন্ন পরিবেশে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উড়ালসেতুর দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় আবদুল জলিল কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের ধন্যবাদ জানান। বিশেষ করে ঘন কুয়াশা ও ভোরের ঠান্ডা উপেক্ষা করে যারা উপস্থিত হয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

(ঢাকা টাইমস/২৩নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়
ঝিনাইদহে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ