দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬
অ- অ+

টানা কয়েক দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বর্ণের নতুন দাম (ভ্যাটসহ প্রতি ভরি):

• ২২ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা (আগে ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা)

• ২১ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা

• ১৮ ক্যারেট: ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা

• সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট রুপা ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অলংকার বা গয়নার নকশা অনুযায়ী ক্রেতাদের মজুরি দিতে হবে এবং নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় আলাদা করে কোনো ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদলানোর ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই নিয়ম ও মূল্য তালিকা বহাল থাকবে বলে জানিয়েছে বাজুস।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১, মামলা ৪০
নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার