বিশ্বমানের নিডেক এলিভেটর নিয়ে বেলিয়া এক্সপোতে সিপিডিএল ভার্টিক্যাল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ২০:৫৫
অ- অ+
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী বেলিয়া এক্সপোতে অংশ নিয়েছে সিপিডিএল ভার্টিক্যাল

বিশ্বখ্যাত ইউএস বেইসড গ্লোবাল এলিভেটর ব্র্যান্ড নিডেকের আধুনিক প্রযুক্তির এলিভেটর নিয়ে রাজধানী ঢাকায় শুরু হওয়া ‘বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো ২০২৬’-এ হাজির হয়েছে সিপিডিএল ভার্টিক্যাল।

বিশ্বমানের এলিভেটর প্রযুক্তি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আন্তর্জাতিক এই প্রদর্শনীতে প্রতিষ্ঠানটির অংশগ্রহণ দর্শনার্থীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশি-বিদেশি এলিভেটর ও এস্কেলেটর প্রস্তুতকারক, আমদানিকারক এবং সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও প্রযুক্তি তুলে ধরছে।

এবারের প্রদর্শনীর দ্বিতীয় আসরে সিপিডিএল ভার্টিক্যাল হাজির হয়েছে বিশ্বখ্যাত নিডেকের এলিভেটর নিয়ে। মেলার নবরাত্রি প্যাভিলিয়নের ১০ ও ১১ নম্বর স্টলে প্রতিষ্ঠানটির আধুনিক প্রদর্শনী আয়োজন করা হয়েছে।

জানতে চাইলে সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, সিপিডিএল ভার্টিক্যাল আবাসন খাতসহ বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যেমন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ফ্যাক্টরি, সরকারি ভবন, হাসপাতালসহ বিভিন্ন খাতেই লিফট সরবরাহ করে আসছে। সেই চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও পণ্য দেশের গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা চাই, বাংলাদেশের গ্রাহকেরা যেন বিশ্বমানের এলিভেটর ব্যবহারের সুযোগ পান।

তিনি আরো বলেন, শুধু পণ্য সরবরাহ নয়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে গুরুত্ব দিয়ে কাজ করতে চায় সিপিডিএল ভার্টিক্যাল। নিডেকের প্রযুক্তি দেশের আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।

প্রদর্শনীর প্রথম দিনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিডিএলের জেনারেল ম্যানেজার ইফতেখার উদ্দিন চৌধুরী, হেড অব ডিপার্টমেন্ট মো. জোবায়ের হায়দার চৌধুরী এবং নিডেকের ইন্টারন্যাশনাল সেলস ইঞ্জিনিয়ার এলা চেন।

মেলায় সিপিডিএল ভার্টিক্যালের প্যাভিলিয়নে আসা দর্শনার্থীরা নিডেক এলিভেটরের প্রযুক্তি, গুণগত মান ও ব্যবহারিক সুবিধা নিয়ে কথা বলেন। বিশেষ করে নতুন ভবন নির্মাণকারী, আবাসন খাতের উদ্যোক্তা ও সম্ভাব্য ক্রেতারা এলিভেটরের প্রযুক্তিগত সক্ষমতা, নিরাপত্তাব্যবস্থা, স্থাপন, রক্ষণাবেক্ষণ, দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধাসহ নানান দিক নিয়ে জানতে চান প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে।

প্রদর্শনীতে আসা ফাহিম কবির নামের একজন দর্শনার্থী বলেন, আধুনিক নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, উন্নত ও প্রযুক্তিনির্ভরে এলিভেটর ব্যবস্থার চাহিদা বাড়ছে। সেই বাস্তবতায় নিডেকের এলিভেটর নিয়ে সিপিডিএল ভার্টিক্যালের যাত্রা দেশের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে বলে আমার বিশ্বাস।

সিপিডিএল ভার্টিক্যালের কর্মকর্তারা জানান, এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে নিডেকের প্রযুক্তি ও সক্ষমতা সরাসরি গ্রাহকদের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া সাড়া ভবিষ্যতে বাংলাদেশের এলিভেটর বাজারে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণে উৎসাহ জোগাবে বলে তারা আশা করছেন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নড়াইলে কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম
আইসিজে’র রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করছে যুক্তরাজ্য
রোহিঙ্গাদের ওপর গণহত্যার লক্ষ্য নিয়ে হামলা চালায় মিয়ানমার, আইসিজে’র রায়
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন