পিএইচডি অর্জন, নামের আগে ‘ড.’ ব্যবহারের অনুমতি পেলেন বিচারক তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:২৪
অ- অ+

পিএইচডি ডিগ্রি অর্জন করায় নামের আগে ‘ডক্টর’ (ড.) ব্যবহারের অনুমতি পেয়েছেন মেহেরপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গত ১৮ নভেম্বর এ–সংক্রান্ত অনুমতিপত্র জারি করা হয়েছে। প্রশিক্ষণ শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আতিকুল হায়দার স্বাক্ষরিত ওই চিঠিতে এ তথ্য জানানো হয়।

অনুমতিপত্রে বলা হয়েছে, মো. তাজুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০২৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর গবেষণার শিরোনাম ছিল ‘Archaic Quandary of Criminal Justice System in Bangladesh: Quest for the Alternative’।

এ অবস্থায় কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাকে নামের আগে ডক্টর (ড.) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। তবে বিচারিক কার্যক্রম পরিচালনার সময় রায়, আদেশ ও অর্ডারশিটে নামের আগে ডক্টর (ড.) ব্যবহার করা যাবে না বলে অনুমতিপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

এদিকে দ্রুত মামলা নিষ্পত্তি ও দক্ষ বিচারিক কার্যক্রমের কারণে আদালতপাড়ায় ব্যাপক জনপ্রিয়তা রয়েছে বিচারক তাজুল ইসলামের। ২০০৮ সালে খুলনা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে বিচারিক জীবন শুরু করেন তিনি। সেখানে তিন বছর দায়িত্ব পালনের পর কর্মজীবনে ঢাকা, কুষ্টিয়া, মেহেরপুর, ঠাকুরগাঁও ও ঝিনাইদহের বিভিন্ন আদালতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। প্রতিটি কর্মস্থলেই দক্ষতা, নিষ্ঠা ও দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে বিচারপ্রার্থী মানুষের আস্থা অর্জনের পাশাপাশি মামলা জট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

২০২১ সালের ২৭ জুন কুষ্টিয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক হিসেবে যোগ দেন তাজুল ইসলাম। সেখানে কঠোর পরিশ্রম, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে মাত্র ১৬ মাসে আট শতাধিক মামলা নিষ্পত্তি করেন। তার এই সাফল্য সে সময় বিচার বিভাগে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে এবং মামলা নিষ্পত্তিতে রেকর্ড সৃষ্টি করে।

বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি লেখালেখি ও অনলাইনে আইনি সহায়তা কার্যক্রমেও সক্রিয় রয়েছেন তাজুল ইসলাম। সাধারণ মানুষের মধ্যে আইনি সচেতনতা বাড়ানো এবং আইনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও কাজ করছেন তিনি। এ লক্ষ্যে তার ‘আইনি পাঠশালা’ নামে একটি ফেসবুক গ্রুপ রয়েছে, যেখানে আইনবিষয়ক নানা তথ্য ও পরামর্শ তুলে ধরা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬১৫
সুনামগঞ্জে সাড়ে ৪ লাখ টাকা ভারতীয় ফুচকা,মোটরসাইকেল জব্দ 
হাম উপসর্গে আরো ৭ জনের মৃত্যু