পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় যুবক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৯
অ- অ+

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকা থেকে পুলিশের একটি সরকারি টহল গাড়ি চুরির ঘটনায় মো. রুবেল (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার উদ্দেশ্যে গাড়িটি চুরি করা হয়েছিল বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তার রুবেল কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর ইউনিয়নের শামছুল আলমের ছেলে। তিনি নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার ‘মোবাইল-৪২’ এর (দিবা) দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ছোটপুল এলাকায় পুলিশ লাইন্সের পাশে পুনাক রেস্টুরেন্টের সামনে নীল রঙের টাটা সিঙ্গেল কেবিন পিকআপটি (নম্বর: সিএমপি-১৮০) পার্ক করে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে তারা নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি।

পরবর্তীতে আশপাশে খোঁজাখুঁজির পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, দুপুর ২টা ৪৩ মিনিটের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছে।

গাড়ি চুরির বিষয়টি জানাজানি হলে পুলিশ কন্ট্রোল রুমের সমন্বয়ে নগরীর বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট জোরদার করা হয়। অভিযানের একপর্যায়ে বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কর্ণফুলী এলাকা থেকে গাড়িটি অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডবলমুরিং থানার দেওয়ানহাট মোড় এলাকা থেকে ঘটনায় জড়িত রুবেলকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে নাশকতার উদ্দেশ্যেই পুলিশের টহল গাড়িটি চুরি করা হয়েছিল। গ্রেপ্তারকৃত রুবেলকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত হওয়া সহযোগী ও ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: ‘ভবিষ্যৎ সবার’ প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ-জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের নেপথ্যে যে তথ্য দিল ডিএমপি
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
আগামী তিন বছরে মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী