আজ আন্তর্জাতিক পুরুষ দিবস: ‘ভবিষ্যৎ সবার’ প্রতিপাদ্যে বিশ্বজুড়ে উদযাপন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ১২:৪৮
অ- অ+

আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক পুরুষ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। সমাজ, পরিবার ও কর্মক্ষেত্রে পুরুষদের ইতিবাচক অবদান, ত্যাগ এবং তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছর এই দিনটি উদ্যাপন করা হয়।

২০২৬ সালে আন্তর্জাতিক পুরুষ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’ (The Future is Everyone)। একটি সুন্দর, নিরাপদ ও সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়তে নারী-পুরুষ সবার সম্মিলিত ও সমান ভূমিকার গুরুত্বকেই এই প্রতিপাদ্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

১৯৯৯ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. জেরোম টিলুকসিংয়ের উদ্যোগে দিবসটি পালনের সূচনা হয়। পরবর্তীতে তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। দিবসটি পালনের ছয়টি প্রধান লক্ষ্য রয়েছে:

১. সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ তুলে ধরা।

২. পরিবার ও সমাজ গঠনে পুরুষদের অবদানকে স্বীকৃতি দেওয়া।

৩. পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়ানো।

৪. পুরুষদের প্রতি সামাজিক বৈষম্য ও অবহেলার বিষয়গুলো সামনে আনা।

৫. নারী-পুরুষের পারস্পরিক সম্পর্ক ও শ্রদ্ধাবোধ উন্নত করা।

৬. সবার জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা।

দিবসটি উপলক্ষে বাবা, ভাই, স্বামী, ছেলে কিংবা সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানানোর মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি দেওয়া যেতে পারে। সমাজবিজ্ঞানীদের মতে, প্রকৃত শক্তি কেবল দায়িত্ব পালনে নয়, বরং নিজের অনুভূতি প্রকাশ ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার মধ্যেও নিহিত। আন্তর্জাতিক পুরুষ দিবস কেবল পুরুষদের অর্জন উদ্যাপনের দিন নয়, বরং নারী ও পুরুষের পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করার দিন।

(ঢাকাটাইমস/১৯ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ-জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তারের নেপথ্যে যে তথ্য দিল ডিএমপি
পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
আগামী তিন বছরে মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি