গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবির ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৬, ০০:৪৭
অ- অ+

গোপালগঞ্জের সদর উপজেলার গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতেই ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গোবরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, গ্রেপ্তার ফয়সাল কবির (৫৫) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম লিয়াকত হোসেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গার্মেন্টস কর্মী নুপুর মারা যাননি, মৃত্যুর খবর গুজব বলল ডিএমপি
নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে আগুন
একের পর এক নাশকতা, পুলিশের সংযমী ভূমিকার প্রশংসা জুলকারনাইন সায়েরের
নড়াইলে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা, নিহত ২