মানিকগঞ্জে অবৈধ পেট্রোল মজুদ ও বাসি খাবার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা 

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ২১:৫২
অ- অ+

মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুদ ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি খাবার বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে জেলার লেমুবাড়ি ও বেতিলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লেমুবাড়ি এলাকার রাজিব এন্টারপ্রাইজে অবৈধভাবে পেট্রোল মজুদ ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বেতিলা এলাকার মেঘবাড়ি রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিক ও দায়িত্বশীল ব্যক্তিদের ভবিষ্যতে সব ধরনের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

(ঢাকা টাইমস/১৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ
ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে আগুন, বাসে অগ্নিসংযোগ
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে চুরি হওয়া পুলিশের গাড়ি উদ্ধার