সব এমপিকে নিজ নিজ এলাকায় অবস্থান নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৮:০৪
অ- অ+

দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় গিয়ে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি এ নির্দেশনা দিয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর আড়াইটায় শুরু হওয়া এ বৈঠকে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করতে বলেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বৈঠকে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। বিশেষ করে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে দলের পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের সময়সূচি নিশ্চিত করে জানান, বুধবার দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠক বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুদকের তলব, ব্যক্তিগত জীবন ও রাজনীতি নিয়ে মেঘনা আলমের বিস্ফোরক পোস্ট
জ্বালানি সাশ্রয়ে এগিয়ে রূপপুর, একবার ভরলেই চলবে দুই বছর
দুই মাসের মধ্যে ঢাকার ৫০ সিগন্যালে চালু হচ্ছে এআই ক্যামেরা
খতমে নবুওয়াত আন্দোলনে ধর্মমন্ত্রীর একাত্মতা, বাবুনগরীর ছয় দফা দাবি