বরকত উল্লাহ বুলুর পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি, যা জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৬:৫৪
অ- অ+

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের পর বিএনপির আরও কয়েকজন নেতার পদত্যাগের খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও উঠে এসেছে। তবে এসব দাবিকে গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছে বিএনপি।

বুধবার দুপুরে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান।

শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী তার কাছে জানতে চেয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু পদত্যাগ করেছেন কি না। তবে এ খবর সম্পূর্ণ গুজব ও একটি দুষ্ট চক্রের অপপ্রচার।

তিনি জানান, বরকত উল্লাহ বুলু প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেন। মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে গেছেন। চিকিৎসকদের পরামর্শে সেখানে হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক এবং তার স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ। অসুস্থতার কারণেই তিনি সংসদ সদস্যের দায়িত্ব ছেড়েছেন বলে জানান শায়রুল কবির।

তিনি আরও বলেন, ওসমান ফারুকের সঙ্গে তার একাধিকবার কথা হয়েছে। তার পদত্যাগের পেছনে কোনো রাজনৈতিক বিষয় নেই।

শায়রুল কবির খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিচক্ষণতার সঙ্গে দল ও সরকার পরিচালিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরিশাল, পাবনা ও রাজশাহীতে এসআরবির অভিযান: ১০ অস্ত্র, ২৭৬৫ রাউন্ড গুলি ও ৭৭ ককটেল উদ্ধার
একনেক সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন
নতুন উপনিবেশ আসছে!
ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের