ঢাবিসহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের নির্দেশ হাইকোর্টের

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ নভেম্বর ২০২৬, ১৪:২৯
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

স্থগিতাদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। রুলে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জারি করা নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী আগামী শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন গত ১১ নভেম্বর শুরু হয়, যা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলার কথা ছিল। এবার পাঁচটি ইউনিটের (কলা, আইন ও সামাজিক বিজ্ঞান; বিজ্ঞান; ব্যবসায় শিক্ষা; চারুকলা এবং আইবিএ) অধীনে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত ছিল।

এবারের ভর্তি প্রক্রিয়ায় আবেদনের ন্যূনতম যোগ্যতা অপরিবর্তিত রাখা হলেও কয়েকটি অনুষদ ও ইনস্টিটিউটের কিছু বিভাগে ভর্তির শর্ত শিথিল করে নির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নম্বর ও উচ্চমাধ্যমিকের ন্যূনতম গ্রেড কমানো হয়েছিল।

অন্যদিকে, এ বছর ভর্তি পরীক্ষার আবেদন ফিও বাড়ানো হয়েছিল। বিজ্ঞান, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ফি ১ হাজার ৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ২০০ টাকা এবং চারুকলা ইউনিটে ১ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে আইবিএ ইনস্টিটিউটের আবেদন ফি ১ হাজার ৫০০ টাকাই অপরিবর্তিত রাখা হয়েছিল। হাইকোর্টের এই আদেশের ফলে এখন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের চলমান ভর্তি পরীক্ষার কার্যক্রম আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।

(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর বাসায় ভাঙচুর, গ্যারেজে আগুন
নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজেকেই নিতে হবে
ময়মনসিংহ রেঞ্জে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃষ্টি হচ্ছে ২৮০ পদ
দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে মহাখালীর সাততলা বস্তির আগুন