মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি, বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটিসহ মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তীতে আগুনের তীব্রতা বিবেচনায় আরও দুটি ইউনিট যুক্ত হয়ে মোট ৯টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কোনো হতাহতের খবর জানা যায়নি। ঘনবসতিপূর্ণ বস্তি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













