এবার বাড্ডায় বৈশাখী পরিবহনের বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ২৩:৪৭

রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে হোসেন মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) বেলাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে মহাখালীতে তিতুমীর কলেজের সামনেও আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










