রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বিসিক এলাকা থেকে ঢাকা-নারায়ণগঞ্জের পুরাতন পঞ্চবটি এলাকা প্রদক্ষিণ করে মাসদাইর কবরস্থানে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় মাহাবুবের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবকদলের অর্ন্তগত বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মী অংশ নেন।
এদিকে নেতাকর্মীরা আওয়ামী লীগ বিরোধী স্লোগানের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে তুলেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মাহাবুব রহমানের বলেন, তারেক রহমানের অগ্রযাত্রাতে বাধাগ্রাস্ত করতে ফ্যাসিস্ট খুনী হাসিনার দোষররা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
তিনি আরও বলেন, তারেক রহমানকে আপনারা যতই ষড়যন্ত্র করুন এই দেশের লক্ষ কোটি জনতা আপনার অন্যায় অত্যাচার কথা ভুলেনি। আপনাদের সকল ষড়যন্ত্রের জবাব এই দেশের লক্ষ কোটি জনতাই দিবে। তাই বলতে চাই আপনারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা থেকে বিরত থাকুন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক জিএস শাহ আলম, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব রাসেল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক নজরুল, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদ প্রমুখ।
(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











