খুলনায় বাসচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর 

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৮:১২
অ- অ+

খুলনার ডুমুরিয়া উপজেলায় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা রাহাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুর গ্রামের স্বপন কুমার রায় (৪৮) ও তাঁর স্ত্রী হান্না সরকার (৪৪)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্বপন কুমার রায় ও তাঁর স্ত্রী হান্না সরকার মোটরসাইকেলে করে খুলনা থেকে নিজ বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার লক্ষণপুরে ফিরছিলেন। পথে ডুমুরিয়ার গোলনা রাহাবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তাঁরা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে স্বপন কুমার রায়ের শরীর মারাত্মকভাবে থেঁতলে যায়।

অন্যদিকে তাঁর স্ত্রী হান্না সরকার মাথা ও বুকে গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই স্বপন কুমার রায়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় হান্না সরকারকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তাঁরও মৃত্যু হয়।

নিহত দম্পতির স্বজন শিমন সরকার জানান, স্বপন কুমার রায় তাঁর শ্বশুর এবং হান্না সরকার তাঁর শাশুড়ি। তাঁরা দুজনই একটি মিশনে চাকরি করতেন। তাঁদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। আকস্মিক এ দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত একটি বাস ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘাটাইলে কৃষকের তিন বিঘা জমির পাকা ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার জাহাংগীর সাময়িক বরখাস্ত
শ্রমিক আন্দোলন ঘিরে আনসারের শক্ত অবস্থান, গাজীপুরে যুক্ত হচ্ছে আরও ৮ প্লাটুন সদস্য
হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন