হবিগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক রফিকের হত্যাকারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০২৬, ১৭:২৪
অ- অ+

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের জেলা ও দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে নাগরিক সমাজ, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক ও সন্তান কমান্ডের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী এনামুল হক এনাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জিয়াউল আহসান, হবিগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী, হবিগঞ্জ প্রেসক্লাব সাবেক সভাপতি রাসেল চৌধুরী, সিনিয়র আইনজীবী শামসু মিয়া চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শহরের চাঁদের হাসি হাসপাতালের ডা. মো. সোলাইমান মিয়া ও মেডিকেল এসিস্ট্যান্ড আল আমিনের অপচিকিৎসায় মৃত্যু হয় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হত্যাকারীরা। তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমন প্রশ্ন সাধারণ জনগণের।

বক্তারা বলেন, অবিলম্বে যদি অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা না হয় তা হলে সাধারণ জনগণকে সঙ্গে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

গত ২৪ আগস্ট শহরের চাঁদের হাসি হসপিটালে অপচিকিৎসায় মৃত্যু হয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের।

(ঢাকা টাইমস/১৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্রমিক আন্দোলন ঘিরে আনসারের শক্ত অবস্থান, গাজীপুরে যুক্ত হচ্ছে আরও ৮ প্লাটুন সদস্য
তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে অপোর নতুন ফ্ল্যাগশিপ ফোন
অসুস্থতা ও চিকিৎসার কারণ দেখিয়ে এমপি পদ ছাড়লেন ওসমান ফারুক, তবে...
ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে, ১০ দিনের রিমান্ড আবেদন