৫.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান

আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী অঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১১টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৯৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর অবস্থান নির্ধারণ করা হয়েছে ৩৬ দশমিক ০৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭১ দশমিক ০৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
তবে ভূমিকম্পের প্রভাব এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













