টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতির বাড়ি ভাঙচুর-আগুন

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ২১:৫০
অ- অ+

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

রবিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় তার বাসভবনে ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে বিকেলে পাটগাতী বাজারে বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিকেলে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়েও আগুন দেওয়ার ঘটনা ঘটে।

দলীয় সূত্র জানায়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জসিম শেখের বাড়িতে অগ্নিসংযোগ, চৌরঙ্গী এলাকার মাহমুদ মেম্বারের দোকানে আগুন এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক চিকিৎসক জাফরের চেম্বারও ভাঙচুর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আয়ুব আলী।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর
পদোন্নতি ও জ্যেষ্ঠতা নিয়ে বিরোধ, অস্থির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
রামপুরায় ‘ব্যবসা বন্ধ করিস নাই কেন’ বলেই গুলি, আহত ২
সুনামগঞ্জ সীমান্তে ঘোড়াসহ ৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ