মির্জাপুরে ওভারব্রিজের নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ২০:০৭
অ- অ+

টাঙ্গাইলের মির্জাপুরে পাকুল্যা ওভারব্রিজের নিচ থেকে শেফালী রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্যা ওভারব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শেফালী রানী টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাকাছিম গ্রামের শ্যামল মন্ডলের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, শেফালী রানী বেশ কিছুদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। শনিবার (১৪ নভেম্বর) পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত মরদেহের ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। পরে তারা গোড়াই হাইওয়ে থানায় গিয়ে মরদেহটি শেফালী রানীর বলে নিশ্চিত করেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপি নুসরাতের বাড়িতে আগুন, তদন্ত নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
রাবাদার ৫ উইকেটের পর হৃদয়-লিটনের ব্যাটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
শ্রীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা
মাদক পাচার ঠেকাতে মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বেড়া নির্মাণের উদ্যোগ