বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অপপ্রচার, এসআরবির অভিযানে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫১
অ- অ+

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকদের নাম-ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ খুলে বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়ানোর অভিযোগে টাঙ্গাইলে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার আসামির নাম–সেলিম খান (২৭)।

রবিবার বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১টা ৫ মিনিটের দিকে টাঙ্গাইল সদর থানার বিশ্বাস বেতকা সার্কিট হাউস-সংলগ্ন বাজার এলাকায় অভিযান চালিয়ে সেলিম খানকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে দুটি সিমকার্ডসহ একটি সিলভার রঙের হনার ৪০০ লাইট মডেলের মুঠোফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দ করা মুঠোফোন পর্যালোচনা করে এসআরবি জানতে পেরেছে, সেলিম খান একাধিক ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। এসব পেজের মধ্যে ‘Tarique Rahman Fans’, ‘Zaima Rahman’ এবং ‘Journalist Elias Hossain Fans’ উল্লেখযোগ্য। এসব পেজ ব্যবহার করে তিনি বিভ্রান্তিকর, মানহানিকর ও উসকানিমূলক পোস্ট প্রচার করতেন।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু ও হামে এক দিনে ১৬ মৃত্যু
শীতলক্ষ্যা থেকে কোমর-পায়ে শিকল বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
আওয়ামী লীগের দখলে গোপালগঞ্জ
সরানো হলো গোপালগঞ্জ-চুয়াডাঙ্গার ডিসি, ৩ জেলায় নতুন ডিসি