সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৩৭
অ- অ+

সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টার মধ্যে নগরীর উপশহর এলাকার এইচ ব্লকের ১ নম্বর রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কার্যালয়ে আগুন দেন। পরে ঘটনাস্থলে কেরোসিন বা পেট্রোল বহনের কাজে ব্যবহৃত হতে পারে- এমন দুই লিটারের একটি খালি বোতল পাওয়া যায়।

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি জানান, তার ব্যবহৃত গাড়ির ইঞ্জিন কভার সম্পূর্ণ পরিবর্তন করতে হবে। গাড়ির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া কার্যালয়ের নিচতলায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/১৫নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসপিকে বদলির পর এবার গোপালগঞ্জের জেলা প্রশাসক প্রত্যাহার
সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক
২ জেলার এসপি পদে রদবদল
মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গড়তে লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি