সিঙ্গাপুরের বিমানবন্দরে হঠাৎ অসুস্থ খন্দকার মোশাররফ, হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৪:৪০
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঙ্গাপুর থেকে দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

রবিবার (১৫ নভেম্বর) সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, দেশে ফেরার উদ্দেশ্যে রোববার সকালে সিঙ্গাপুরের বিমানবন্দরে পৌঁছান ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে সেখানে ভর্তি করা হয়।

এর আগে গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তার সঙ্গে রয়েছেন স্ত্রী বিলকিস আকতার এবং বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

তবে তার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিসেম্বরজুড়ে ঢাকার প্রতিটি আসনে মাঠে থাকবেন বিএনপির সংসদ সদস্যরা: ইশরাক
‘জান বাজি রেখে মাঠে নামবে সবাই’, এসপি জাহাঙ্গীরের ফোনে কী পাওয়া গেল, জানালেন ডিআইজি
রাবাদার তোপে শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ, ১৬ রানেই ২ উইকেট নেই
জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, অগ্রাধিকার পাবেন যারা