পুলিশ সদস্যদের সতর্ক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডিআইজি মোস্তাফিজুরের

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৪
অ- অ+

পেশাদারিত্বের সঙ্গে সতর্ক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

রবিবার সকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।

সকাল ৮টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের আয়োজনে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

ব্রিফিংয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। একই সঙ্গে দুর্ঘটনা প্রতিরোধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মো. সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে পোশাকশ্রমিকদের কাজে যোগদান, নিরাপত্তায় মোতায়েন বিজিবি-আনসার-এসআরবি
ঢাকায় এভিয়েশন ট্রেনিং একাডেমি, আরও ২ মিলিয়ন ডলার বাড়ানোর প্রস্তাব মেনজিসের
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯
গাজীপুরে আবারও পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ