বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০০
অ- অ+

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞরা তার এনজিওগ্রাম করেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।

পবন চৌধুরী আরও জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে স্বাস্থ্যমন্ত্রী নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেবেন।

এদিকে হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে ভালো আছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ আটক করেনি, মব থেকে উদ্ধার করেছে’: মুক্তি পেয়ে বললেন ভাইরাল আইনজীবী
নিরাপত্তা নিয়ে প্রশ্নে ববি হাজ্জাজের জবাব, ‘আমি হোম মিনিস্টার না’
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক
আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি চৌধুরী