ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৪
অ- অ+

দলীয় কর্মসূচি সফল ও প্রাণবন্ত করতে আগামী ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। সরকারের মধ্যে ফ্যাসিবাদের অনেকগুলো লক্ষণ দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও প্রতিবারই সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে দেশের মানুষের অনেক প্রত্যাশা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ থাকার আহ্বান জানান। নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং বা কারচুপি ঠেকাতে সবাইকে সতর্ক থাকার কথাও বলেন তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক
নীরব ঘাতক ডায়াবেটিসে দেরি নয়: প্রতিরোধে চাই আগাম সচেতনতা ও সুশাসন
টেকনাফে ইয়াবাসহ নারী-পুরুষ আটক 
জেব্রার বিনিময়ে গাজীপুর সাফারি পার্কে এলো ৩ বাঘ