দিনাজপুর সীমান্ত থেকে মাদকদ্রব্য ও নিষিদ্ধ সিরাপ জব্দ ​

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:০৩
অ- অ+

দিনাজপুরে পৃথক দুটি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ৩৩৪ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা।

​

শনিবার (১৪ নভেম্বর) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ২৯ বিজিবির অধীনস্থ বড়গ্রাম ও অচিন্তপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​

এর মধ্যে দিনাজপুর কোতোয়ালী থানাধীন বড়গ্রাম এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ২০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) জব্দ করে বড়গ্রাম বিওপি। অন্যদিকে, বিরামপুর থানাধীন হামলাকুড়ি এলাকায় অপর এক অভিযানে মালিকবিহীন অবস্থায় ৩৩৪ বোতল বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করে অচিন্তপুর বিওপি।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ২৯ বিজিবি দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ১৮ মাসের হিসাব চাইলেন নেটিজেনরা
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারকে স্থায়ী বহিষ্কার দেলোয়ার
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার