মোহাম্মদপুরে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:২৮
অ- অ+

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই ও মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রবিবার ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তারা পুলিশের ওপর হামলা চালান। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি ছিনতাই ও ইয়াবা কারবারে জড়িত বলে পুলিশের কাছে পরিচিত। প্রাথমিকভাবে জানা গেছে, জাকির গ্রুপের সদস্যরা মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করতেন।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি আব্দুল হালিম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে: রিজভী
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড
শেখ হাসিনা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন, জবাব না দিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী