শেখ হাসিনা ইস্যুতে সাংবাদিকের প্রশ্ন, জবাব না দিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১৩| আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৫:১৭
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগের অগ্রগতি জানতে চেয়েছিলেন এক সাংবাদিক। তবে এ বিষয়ে সরাসরি কোনো জবাব দেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনা সংক্রান্ত প্রশ্নের উত্তর পরবর্তী ব্রিফিংয়ে দেবেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) অংশগ্রহণ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দিল্লির সঙ্গে ঢাকার কোনো যোগাযোগ হয়েছে কি না? জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘ওইটা পরের ব্রিফিংয়ে। আজকে যে বিষয় আছে, ওইটাতে থাকি।’

এদিকে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সম্প্রতি তিনি দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার
শেখ হাসিনার দোসররা পাশের দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা করছে: রিজভী
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট খারিজ
টেকনাফে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড