জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, আলোচনায় দ্রব্যমূল্য ও পোশাকশিল্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে ফের শুরু হচ্ছে । জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) আজকের বৈঠকে সভাপতিত্ব করবেন। উল্লেখ্য, গত ১০ নভেম্বর শুরু হওয়া চলতি অধিবেশনটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। সংসদ সচিবালয় থেকে প্রকাশিত আজকের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে পোশাকশিল্পের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন তিনটি নোটিশ

আজকের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ অন্তর্ভুক্ত করা হয়েছে:

মেডিক্যাল টেকনোলজি প্রতিষ্ঠান চালু: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে আলোচনা চেয়েছেন।

দ্রব্যমূল্য ও বাজার অনিয়ম: মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও বাজারের অনিয়ম নিয়ন্ত্রণে আলোচনার নোটিশ দিয়েছেন।

ভূমিসেবা সহজীকরণ: মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি কমাতে ভূমিসেবা সহজীকরণ এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

পোশাকশিল্প নিয়ে সাধারণ প্রস্তাব (১৪৭ বিধি)

কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী, পোশাকশিল্পের ভবিষ্যৎ, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন ও রপ্তানি সক্ষমতা এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়ে একটি সাধারণ প্রস্তাব কার্যসূচিতে রাখা হয়েছে। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান প্রস্তাবটি উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে রপ্তানি সক্ষমতা ধরে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বিল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি উপস্থাপন

আইন সংশোধন: কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’ সম্পর্কে সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপনের বিষয়টি আজকের কার্যসূচিতে রয়েছে। বার্ষিক প্রতিবেদন ও আন্তর্জাতিক চুক্তি: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। এ ছাড়া গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিলটিও আজ সংসদে উপস্থাপনের কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হামলায় হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সুষম উন্নয়নে প্রয়োজন প্রশাসনিক বিকেন্দ্রীকরণ
বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
৩০০ টাকায় মিলছে ১০ কেজি চাল, স্বস্তিতে পোশাকশ্রমিকেরা