পুলিশ আটক করেনি, মব থেকে উদ্ধার করেছে’: মুক্তি পেয়ে বললেন ভাইরাল আইনজীবী

চট্টগ্রাম ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ২২:০৫
অ- অ+

পুলিশ তাকে আটক করেনি; বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের মব থেকে পুলিশ তাকে উদ্ধার করেছে। পুলিশি হেফাজত থেকে ছাড়া পাওয়ার পর এমন মন্তব্য করেন ফেসবুকে নিজেকে নন পলাতক আওয়ামী লীগের সভাপতি ঘোষণা দিয়ে ভাইরাল আইনজীবী এম. কামাল উদ্দিন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে মুক্তির আদেশ দেন। পরে আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় বর্তমান প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন ও আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কামাল উদ্দিন।

কামাল উদ্দিনের ভাষ্য, উদ্ধারের পর তার বিরুদ্ধে কোনো মামলা না থাকায় কর্ণফুলী থানা-পুলিশ সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে মুক্তি দেন।

গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে কামাল উদ্দিন আবারও নিজের নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন। তার দাবি, যেকোনো প্রয়োজনে পুলিশ প্রশাসন তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছে।

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সমালোচনা করায় তার ওপর হামলা বা গণপিটুনির চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে তাকে ঘেরাও করা ব্যক্তিদের মুখে মাস্ক থাকায় কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান এই আইনজীবী।

এর আগে গতকাল শুক্রবার রাতে চট্টগ্রামের সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করছিলেন এম কামাল উদ্দিন। খবর পেয়ে স্থানীয় লোকজন ওই বাসাটি ঘেরাও করে রাখে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

এম কামাল উদ্দিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্যানেল আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেন কামাল উদ্দিন। একই সময়ে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তিনি। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্যের ভিডিও ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিরাপত্তা নিয়ে প্রশ্নে ববি হাজ্জাজের জবাব, ‘আমি হোম মিনিস্টার না’
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, শহরজুড়ে আতঙ্ক
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী
আউলিয়াদের দরবার আত্মশুদ্ধি লাভের শ্রেষ্ঠ স্থান: কাদের গনি চৌধুরী