দেশের বাজারে স্বর্ণের দামে পতন

দেশের বাজারে টানা পাঁচ দফা কমেছে স্বর্ণের দাম। এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে স্বর্ণের এই নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
নতুন দাম অনুযায়ী স্বর্ণের তালিকা (প্রতি ভরি):
• ২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা (আগে ছিল ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা)।
• ২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা (আগে ছিল ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা)।
• ১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা (আগে ছিল ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা)।
• সনাতন পদ্ধতি: ১ লাখ ৪১ হাজার ৭১৭ টাকা (আগে ছিল ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা)।বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৬, ১১, ১২ ও ১৩ নভেম্বর—এই চার দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছিল। আজকের সমন্বয়ের মাধ্যমে টানা পাঁচ দফায় স্বর্ণের দর কমল।
(ঢাকাটাইমস/১৪ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













