বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি কাটিয়ে আরটিজিএস লেনদেন চালু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৩:৩৮
অ- অ+

বাংলাদেশ ব্যাংকের কারিগরি ত্রুটি কাটিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) লেনদেন আবার চালু হয়েছে। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) কারিগরি ত্রুটির কারণে সাময়িকভাবে আরটিজিএস লেনদেন বন্ধ হয়ে যায়। ত্রুটি সংশোধনের পর আবার এ লেনদেনব্যবস্থা চালু করা হয়েছে।

উল্লেখ্য, আরটিজিএস হলো বাংলাদেশ ব্যাংক পরিচালিত একটি ইলেকট্রনিক আন্তব্যাংক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিকভাবে বড় অঙ্কের অর্থ স্থানান্তর করা যায়। সাধারণত বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেন, ঋণ পরিশোধ, আমদানি-রপ্তানিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনে এ ব্যবস্থা ব্যবহার করা হয়। প্রতিটি লেনদেন আলাদাভাবে ও তাৎক্ষণিক ভিত্তিতে নিষ্পত্তি হয়।

সিবিএসের পূর্ণরূপ কোর ব্যাংকিং সিস্টেম। এটি ব্যাংকের কেন্দ্রীয় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা সফটওয়্যার। এর মাধ্যমে গ্রাহকের হিসাব পরিচালনা, টাকা জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, ঋণ ব্যবস্থাপনা, সুদ হিসাব এবং বিভিন্ন ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। একটি ব্যাংকের বিভিন্ন শাখাকে একই নেটওয়ার্কের আওতায় এনে কেন্দ্রীয়ভাবে এসব কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করে সিবিএস।

সাধারণত সিবিএস ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনা করে, আর আরটিজিএস এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর ও নিষ্পত্তির কাজ করে।

বাংলাদেশ ব্যাংকের সিবিএসে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত বিভিন্ন কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। তবে সিবিএসের ত্রুটি হলেই সব ব্যাংকিং সেবা বন্ধ হয়ে যায়, এমন নয়। আরটিজিএস সেবা সাময়িক বন্ধ থাকলে এ ব্যবস্থার মাধ্যমে আন্তব্যাংক অর্থ স্থানান্তর ব্যাহত হয়।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী-শেরেবাংলা নগর থানার ওসি বদলি, নতুন দায়িত্ব পেলেন যারা
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, বন্ধ আরটিজিএস সেবা
বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ দরপতন
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প