যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ কার্যত শেষ: ট্রাম্প

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১২:১২
অ- অ+

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ সামরিকভাবে কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংঘাত অবসানে একটি চুক্তিতে পৌঁছানোর ভালো সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, ইরান এখন মার্কিন আলোচকদের সঙ্গে বেশ নমনীয় আচরণ করছে।

হোয়াইট হাউসে আকস্মিক এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা শুধু বর্তমান পরিস্থিতি বজায় রাখছি।’

ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে সামরিক অভিযান চালানোর কথা বলে আসছে ট্রাম্প প্রশাসন। এ অবস্থায় সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, তাহলে কেন বিজয় ঘোষণা করে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হচ্ছে না?

জবাবে ট্রাম্প বলেন, ‘সেখানে আমাদের কয়েকজন চমৎকার মিত্র রয়েছে। আমাদের নিশ্চিত করতে হবে, তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়। এখন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তারা ক্ষতিগ্রস্ত হবে।’

ট্রাম্পের এ বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, সামরিকভাবে দুর্বল হয়ে পড়লেও ইরান এখনো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা একটি দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে চাই, শুধু স্বল্পমেয়াদি নয়। ইরান কখনো পরমাণু অস্ত্র পাবে না। তবে এটি দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে হবে।’

সংবাদ সম্মেলনে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এ সময় এক সাংবাদিক তাকে স্মরণ করিয়ে দেন, কয়েক মাস ধরেই তিনি যুদ্ধ শিগগির শেষ হওয়ার কথা বলে আসছেন। তবে এমন দাবি করার কথা অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি বলেন, ‘আমি বলেছি, তারা পরমাণু অস্ত্র পাবে না। আর তাই তাদের পরমাণু অস্ত্র থাকবে না।’

ট্রাম্পের এ বক্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ দরপতন
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন
এতগুলো এমপির ‘আমিন আমিন’ আকুতি কি আল্লাহ শুনবেন না: গোলাম মাওলা রনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন