বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৮
অ- অ+

ইরানের বিরুদ্ধে আপাতত নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ বক্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে। কমতে শুরু করেছে অপরিশোধিত তেলের দাম।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে। খবর রয়টার্সের।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা ০.৭৫ শতাংশ কমে ৯১.৮৮ ডলারে নেমেছে। একই সময়ে ডব্লিউটিআই ক্রুডের দাম ৭৮ সেন্ট বা ০.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮৬.০৭ ডলারে।

প্রতি ডলারের বিনিময়মূল্য ১২২ টাকা এবং এক ব্যারেলে ১৫৯ লিটার ধরে হিসাব করলে ব্রেন্ট ক্রুডের প্রতি লিটারের দাম দাঁড়ায় প্রায় ৭০ টাকা ৫০ পয়সা। অন্যদিকে ডব্লিউটিআইয়ের প্রতি লিটারের দাম প্রায় ৬৬ টাকা ৩ পয়সা।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, কাতারের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর আহ্বানে সাড়া দিয়ে আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো থেকে বিরত থাকবে যুক্তরাষ্ট্র। তবে কৌশলগত কারণে হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর অবরোধ অব্যাহত থাকবে।

ট্রাম্পের এ অবস্থানের পর আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। বিশেষ করে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঝুঁকি পুরোপুরি দূর হয়নি। তবে সামরিক সংঘাতের তীব্রতা নতুন করে না বাড়ায় তেলের বাজারে অতিরিক্ত ঝুঁকির চাপ কমেছে।

এদিকে ওপেকভুক্ত দেশগুলোর অক্টোবর মাসের উৎপাদন বৃদ্ধিও তেলের দাম কমার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। রপ্তানি বিধিনিষেধ থাকা সত্ত্বেও সৌদি আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বেড়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৮ ডলারে উঠেছিল। সেখান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ২২ শতাংশ কমেছে। তবে ইউরেশিয়া গ্রুপের বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্থায়ী কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নামার সম্ভাবনা কম।

(ঢাকাটাইমস/১০ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এতগুলো এমপির ‘আমিন আমিন’ আকুতি কি আল্লাহ শুনবেন না: গোলাম মাওলা রনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে তুরস্ক যাচ্ছেন ছাত্রদল নেতা বাসেত ও জিসান
ফেসবুক লাইভে পদত্যাগের ঘোষণা দিলেন এনসিপি নেতা ফজলুল করিম