স্বতন্ত্র পরিচালক হিসেবে ডিএসইতে যোগদান করলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ২৩:৫৭
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবির। দীর্ঘ সামরিক কর্মজীবনে অর্জিত নেতৃত্ব, প্রশাসনিক দক্ষতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা নিয়ে তিনি ডিএসইর পরিচালনা পর্ষদে যুক্ত হলেন।

মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদ সভায় তিনি স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগদান করেন। ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন লাভের মাধ্যমে সামরিক কর্মজীবন শুরু করেন। প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি সামরিক পরিচালনা, কৌশলগত পরিকল্পনা, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও সাংগঠনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন। তিনি ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সেনাসদর দপ্তরেও গুরুত্বপূর্ণ পরিচালকের দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। রংপুর ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ুন কবির ১৯৯২ সালের এসএসসি ও ১৯৯৪ সালের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান অর্জন করেন।

উচ্চশিক্ষার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর, যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং ভারতের মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া যুক্তরাজ্যের চার্টার্ড ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে কৌশলগত ব্যবস্থাপনা ও নেতৃত্ব বিষয়ে উচ্চতর যোগ্যতা অর্জন করেন।

তাঁর সামরিক শিক্ষা ও প্রশিক্ষণের মধ্যে রয়েছে বাংলাদেশে আর্মি স্টাফ কোর্স, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স এবং ভারতের ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স। এছাড়া, তিনি কানাডা ও যুক্তরাষ্ট্রে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে দুটি শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি। পেশাগত দক্ষতা, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বিভিন্ন সামরিক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
১৩ বছরের দাম্পত্যের ইতি টানছেন পবন কল্যাণ
শ্যামলীতে যাত্রীবাহী বাসে আগুন
আনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদান