পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৭:০৮
অ- অ+

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সের হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। খেলোয়াড়দের উন্নয়ন ও আধুনিক কোচিং পদ্ধতির প্রসারে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুলবুলের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স।

নতুন দায়িত্বে হাই-পারফরম্যান্স সেন্টারগুলোর সার্বিক উন্নয়ন, খেলোয়াড়দের অগ্রগতি এবং আধুনিক কোচিং পদ্ধতি প্রণয়নে ভূমিকা রাখবেন বুলবুল। পাশাপাশি তরুণ ক্রিকেটারদের ধাপে ধাপে জাতীয় ও পেশাদার ক্রিকেটের মূল ধারায় তুলে আনার পরিকল্পনা নিয়েও কাজ করবেন তিনি।

বুলবুলের আন্তর্জাতিক ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় লাহোর কালান্দার্স। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ক্রিকেটের ভিত্তি আরও শক্তিশালী করা এবং বাংলাদেশে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রয়েছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিটির।

ক্রিকেট প্রশাসনেও দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বুলবুলের। ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এশিয়া অঞ্চলের ক্রিকেট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার হিসেবেও কাজ করেছেন।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বিসিবির সভাপতির দায়িত্বও পালন করেছেন। এবার পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন এই দায়িত্বের মাধ্যমে ক্রিকেট উন্নয়নে আন্তর্জাতিক পরিসরে তার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ তৈরি হলো।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন
খিলগাঁওয়ে যুবলীগ নেতা মামুন গ্রেপ্তার
সালথায় ঢাবি ছাত্রলীগের সহসভাপতি ফেরদাউস গ্রেপ্তার
ঘাটাইলে দুই মাদক কারবারির ৩ মাসের কারাদণ্ড