ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর হামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৫:৫২

মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার মৌলভীবাজার শ্রীমঙ্গলে এ ঘটনা ঘটে।
বিকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাতের পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালিয়েছে আওয়ামী লীগ। হামলাকারী হাসিব আল ইসলামকে জুলাই জঙ্গি বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













