ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৫:৪০
অ- অ+

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

আকতার হোসেন বলেন, গত সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার পর্যন্ত ককটেল বিস্ফোরণের সময় এবং বিভিন্ন চেকপোস্টে অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না? এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই কর্মকর্তা বলেন, সবার বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তবে তাদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সঙ্গে জড়িত অথবা সংগঠনটির নিয়োগ করা ব্যক্তি। অর্থায়নের মাধ্যমে তাদের দিয়ে এসব কর্মকাণ্ড করানো হচ্ছে বলে জানান তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাকরির প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাৎ, টেলিগ্রাম গ্রুপের অ্যাডমিনসহ দুজন গ্রেপ্তার
ফরিদপুরে বাসে আগুন, ঘুমন্ত চালকের মৃত্যু
যানজট নিরসন থেকে অপরাধ দমন, গাজীপুর নিয়ে বিশেষ পরিকল্পনা নবনিযুক্ত জিএমপি কমিশনারের
তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন সরকার’ হিসেবে সমাদৃত: রিজভী