কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ২১:০০
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জে কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহিউদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের চাপাতালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মইনুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে চা পান শেষে মহিউদ্দিন বালিয়াডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় লাউতলা থেকে বালিয়াডাঙ্গাগামী গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক চাপাতালা এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, নিহত মহিউদ্দিন ভারসাম্যহীন ছিলেন। তিনি ইচ্ছাকৃতভাবে চলন্ত ট্রাকের পেছনের চাকার নিচে ঝাঁপ দেন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ৩ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এবার সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার
ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার, চীনা ভ্লগারদের কাণ্ডে উদ্বিগ্ন ভারত