জামালপুর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, আটকে দিল বিজিবি

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ১৯:৩৩
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জের পাথরের চর সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় ওই নারীকে পুশইন করতে পারেনি বিএসএফ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর সীমান্তে এ ঘটনা ঘটে।

জানা গেছে, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর ১০৭৬ মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে মঙ্গলবার সকাল ৮ টার দিকে ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে ভারতের লুকায়ের চর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। ওই নারী বাংলাদেশে প্রবেশের সময় স্থানীয়দের চোখে পড়ে। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধার মুখে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন।

বিজিবি ও বিএসএফ দুই দেশে অবস্থান নেওয়ার পর সকাল থেকে সীমান্তেই অবস্থান করছেন।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সকালে ওই নারী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করে। বর্তমানে বিজিবি পুশইন ঠেকাতে কঠোর অবস্থায় রয়েছে।

(ঢাকা টাইমস/১০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন; আইনশৃঙ্খলার অবনতি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান
গোপালগঞ্জে হঠাৎ কেন বিজিবি মোতায়েন