অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ৩ লাখ টাকা জরিমানা

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০২৬, ২০:২৮
অ- অ+

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস এন্ড রেস্টুরেন্ট’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে রেস্টুরেন্টটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দা ও ডো তৈরি, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার এবং পোড়া তেলে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।

অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, শেরপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় শেরপুর থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করে।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকারি আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
এবার সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজ গ্রেপ্তার
ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার, চীনা ভ্লগারদের কাণ্ডে উদ্বিগ্ন ভারত
ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন; আইনশৃঙ্খলার অবনতি মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী