টেকনাফে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির দুটি অভিযানে ৩ মাদক কারবারিসহ ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ও ৬ কেজি গাঁজা জব্দ করেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ড্রাইভ সড়কের মহেশখালীয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— টেকনাফের হাবিলপাড়া এলাকার বাসিন্দা ছেনোয়ারা বেগম (৫০) ও দিলারা বেগম (৪০)। লালমিয়ার পুত্র মোহাম্মদ হোসাইন (৫০), শাকের (৪০), পিতা-বসু। তিনি পলাতক রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সি বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শামীমা ফিলিং স্টেশনের প্রায় ২০০ গজ দক্ষিণে প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে একটি অটোরিকশা চেকপোস্টের কাছে পৌঁছালে সেটিকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা।
পরে অটোরিকশায় থাকা দুই নারীর সঙ্গে বহন করা মালামাল তল্লাশি করে একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
অপরদিকে অদ্য ১৪ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,নাফ নদী থেকে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মিয়ানমার থেকে আগত ২ জন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করা হয়। একপর্যায়ে আনুমানিক ২০ ঘটিকায় উক্ত ব্যক্তিদের বস্তাসহ সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। এ সময় বিজিবির আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারের সুযোগে ১ জন সন্দেহভাজন ব্যক্তি পার্শ্ববর্তী কেওড়াবাগানে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল অপর ১ জন ব্যক্তিকে ১টি বস্তাসহ নাফ নদী থেকে আটক করে। আটককৃত ব্যক্তির সঙ্গে থাকা বস্তাটি তল্লাশি করে বিশেষভাবে মোড়কজাত অবস্থায় ২,১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকালে ৮টায় টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, পৃথক দুটি অভিযানে ৩ জন আসামিসহ (নারী-পুরুষ) ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃত আসামি, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(ঢাকা টাইমস/১৪নভেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










