সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোটসহ ৩৮ জেলে আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৮
অ- অ+

সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় বোট দুটি থেকে ৯টি ট্রলিং জাল ও ২ হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

শনিবার রাত ৩টার দিকে ১২ মিটার গভীরতার ওই এলাকায় কোস্ট গার্ডের জাহাজ শ্যামল বাংলা অভিযান চালিয়ে এসব বোট ও জেলেদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শনিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণ সমুদ্র এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ট্রলিং জাল, সামুদ্রিক মাছ ও ৩৮ জেলেকে আটক করা হয়।

জব্দ করা বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, সামুদ্রিক মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বরাষ্ট্রের দায়িত্ব চেয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, ১৮ মাসের হিসাব চাইলেন নেটিজেনরা
সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ারকে স্থায়ী বহিষ্কার দেলোয়ার
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় বদল আসছে, প্রশ্নে যুক্ত হতে পারে সৃজনশীল অংশ
টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সদস্য সৌরভ সিকদার গ্রেপ্তার