মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ, হাতেনাতে দুজন গ্রেপ্তার

মেহেরপুর সরকারি কলেজ মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপকালে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুজন হলেন –মো. ইব্রাহিম ইসলাম ওরফে আকাশ (২৪) ও আলী কদর শাওন (১৯)। তারা দুজনই মেহেরপুরের বাসিন্দা।
বুধবার রাতে জেলা পুলিশের একটি সূত্র এসব তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে মেহেরপুর সরকারি কলেজ মোড়ের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের বেদি লক্ষ্য করে আগুন নিক্ষেপ করা হয়। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত তৎপর হয়ে আকাশ ও শাওনকে হাতেনাতে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আকাশের বাবার নাম মো. মিয়ারুল ইসলাম। তার বাড়ি মেহেরপুরের গোরস্থানপাড়া এলাকায়। অন্যদিকে শাওনের বাবার নাম মো. বাবু বিশ্বাস। তিনি শিশু বাগানপাড়া এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
(ঢাকাটাইমস/১১নভেম্বর/এএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













