টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৭:০৬
অ- অ+

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা।

রবিবার ভোর চারটার দিকে টেকনাফ থানার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস উদযাপন
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সংসদ ভবনে দোয়া মাহফিল
কুমিল্লায় ‘লোক দেখানো’ সমবায় মেলা, উদ্বোধনের পাঁচ মিনিটেই মেলা শেষ