সুন্দরবনের দুবলার চরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৪৭
অ- অ+

সুন্দরবনের দুবলার চর এলাকায় নিখোঁজ পর্যটক রিয়াজ আহমেদের (২৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার রিয়াজ আহমেদ ময়মনসিংহ জেলার ভালুকা কাঠালী পশ্চিমপাড়া এলাকার আবুল বাশার ঢালীর ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, শনিবার রাত প্রায় ১০টার দিকে আলোরকোল সি বিচ এলাকায় স্থানীয় জেলেরা মরদেহটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে বন বিভাগ ও কোস্ট গার্ডের সদস্যরা যৌথভাবে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন।

এর আগে, গত ৫ নভেম্বর ১৯ জন পর্যটক নিয়ে ‘মিজানুর রহমান ইকো ট্যুরিজম-২’ বোটটি সুন্দরবনে ভ্রমণে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে আলোরকোল চরে নামেন পর্যটকেরা। এদের মধ্যে তিনজন পর্যটক সমুদ্র সৈকতে গোসল করতে নামে। এ সময় প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ সাগরে তলিয়ে যান। ঘটনার পর থেকে বন বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল তাঁকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

(ঢাকা টাইমস/৮নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন, ককটেল বিস্ফোরণ: ডিএমপি
জামালপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল
চাঁদপুরে ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার, ১৮ ভরি স্বর্ণ উদ্ধার
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ