জাপানে চাকরির প্রস্তাব পেলেন আনসার-ভিডিপির চার সদস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৮
অ- অ+

জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান হিরাটা প্ল্যানিং কোম্পানি লিমিটেডে সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) চার সদস্য। জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা যাচাইয়ের জন্য আয়োজিত বিশেষ সাক্ষাৎকারে সন্তুষ্ট হয়ে তাদের চাকরির প্রস্তাব দেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।

শনিবার আনসার-ভিডিপির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন–ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরু গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার নেন। তাদের সঙ্গে ছিলেন জব ট্রেনিংয়ের দুই বাংলাদেশি প্রতিনিধি।

একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ সাক্ষাৎকারে প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পাশাপাশি কারিগরি জ্ঞান ও জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতা যাচাই করা হয়। এ সময় বাহিনীর প্রকল্প-প্রশিক্ষণ পরিচালক মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার-ভিডিপি জানায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া সদস্যরা এর আগে জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে তিন মাস করে মোট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, কারিগরি জ্ঞান এবং জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন নিয়োগকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে চারজনকে চাকরির প্রস্তাব দেওয়া হয়।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিশেষ উদ্যোগে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এর অংশ হিসেবে আনসার-ভিডিপি একাডেমিতে জাপানি ভাষা শিক্ষা ক্র্যাশ প্রোগ্রাম এবং মোটর ড্রাইভিং ও মেকানিকস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দিনে বাহিনীর এক লাখ সদস্যের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ চলছে। পাশাপাশি বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়েছে।

আনসার-ভিডিপির ভাষ্য, দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। জাপানের প্রতিষ্ঠানে চার সদস্যের চাকরির প্রস্তাব পাওয়া সেই কর্মপরিকল্পনার একটি উল্লেখযোগ্য সাফল্য। এর মাধ্যমে সদস্যদের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়াতেও ভূমিকা রাখবে বলে আশা করছে বাহিনী।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ গ্রাম পুনর্বহালের দাবিতে রেল ও সড়কপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
বিনামূল্যে ওমরাহ করার সুযোগ দিচ্ছে সৌদি সরকার, যেভাবে করবেন আবেদন
ভোলার মেঘনায় ধরা পড়ল সাড়ে ১৭ কেজির বিশাল কাতলা, বিক্রি ১৭ হাজারে