ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম অবসরে যাচ্ছেন

ঢাকার জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে তার এই অবসর কার্যকর হবে।
সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৩) থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের উপসচিব মো. ছাইদুম রহমান গাজী।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মো. রফিকুল ইসলামের জন্ম তারিখ ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বয়স ৫৯ (ঊনষাট) বছর পূর্ণ হওয়ায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৩ (১) (ক) ধারা অনুযায়ী তাকে আগামী ৩০ নভেম্বর থেকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, ছুটির প্রাপ্যতা সাপেক্ষে একই আইনের ৪৭ ধারা অনুযায়ী আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ১২ মাসের জন্য তাকে পূর্ণ গড় বেতনে অবসর-উত্তর (পিআরএল) ছুটি মঞ্জুর করা হয়েছে।
প্রজ্ঞাপনে বিধি মোতাবেক আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান পদের দায়িত্বভার তার পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে অর্পণ করে তাকে অবসর-উত্তর ছুটিতে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। একই সাথে নিয়ম অনুযায়ী তিনি অবসর ও পিআরএল সুবিধাদি প্রাপ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।(ঢাকাটাইমস/০৮ নভেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













