আত্মসমর্পণের পর আদালত থেকে জামিন পেলেন পরী মণি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৯
অ- অ+

সাভারের বোট ক্লাবের সভাপতি ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, হত্যাচেষ্টা এবং ক্লাব ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরী মণি। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।

এর আগে, গতকাল বুধবার এই মামলায় পরী মণি আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পরোয়ানার পর আজ সকাল সাড়ে ৯টার দিকে কড়া নিরাপত্তায় ১০ জন ব্যক্তিগত বডিগার্ড নিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি।

নথি থেকে জানা গেছে, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরী মণিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা করেন। মামলার অন্য দুই আসামি হলেন—পরী মণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে প্রবেশ করে বাদীকে মারধর ও হত্যার হুমকি দেন এবং ক্লাবে ভাঙচুর চালান।

উল্লেখ্য, বোট ক্লাবের এই ঘটনাকে কেন্দ্র করে ২০২১ সালের ১৪ জুন পরী মণি নিজেই বাদী হয়ে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তাঁর বন্ধু অমির বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি পাল্টা মামলা করেছিলেন। ওই বছরের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নাসিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/০৫ নভেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ কাভার করেছে বাংলাদেশের একমাত্র সংবাদমাধ্যম বিডিস্পোর্টসটাইম
দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
গ্রেপ্তারি পরোয়ানার পর ১০ বডিগার্ড নিয়ে আদালতে অভিনেত্রী পরীমনি
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন