শ্রমিক অসন্তোষ ঘিরে ভোরেই মাঠে ঢাকা রেঞ্জের ডিআইজি, পুলিশকে দিলেন বিশেষ নির্দেশনা

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোরেই মাঠে নেমেছেন ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় তিনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সদস্যদের মনোবল চাঙা করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন ডিআইজি। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দেন তিনি।
ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












